মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দাম কমার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

>> সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

>> নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

>> টেসলা-মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে বেশি শুল্ক-কর

>> হরমুজ প্রণালিতে ইরানকে কি গোপনে ‘টোল’ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো?

>> সাংবাদিকদের দাবির মুখে হল প্রাধ্যক্ষ অব্যাহতি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

আপনি পড়ছেন : জাতীয়

জামায়াত বিএনপি ও এনসিপি নেতাদের নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা


ডেস্ক রিপোর্ট ২১ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:০৭
জামায়াত বিএনপি ও এনসিপি নেতাদের নিয়ে জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ছবি:সংগৃহীত

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতারা। 

রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৫ নম্বর ফ্লাইটে রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তাদের৷

জামায়াত এবং এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকে দুজন করে প্রতিনিধি নিতে সরকার অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দুরুহ হওয়ায়, আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে। 

জামায়াত সূত্র জানায়, দলটির সাবেক আমির ড. নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে যোগ দেবেন। অন্যদিকে এনসিপি জানায়, তাসনিম জারাও রবিবার রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।