শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : জাতীয়

তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন


খায়রুন নাহার ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮
তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দিনের বৈঠকে ঐকমত্য কমিশন
ছবি:সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো।একমতে পৌঁছাতে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন।

বুধবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন।তবে একমত না হওয়ায় ১১ সেপ্টেম্বর থেকে ৩০ টি দলের সাথে আবারও আনুষ্ঠানিক আলোচনা শুরু করে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর পর আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম বৈঠক।এতে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।১৫ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে চলবে এ বৈঠক।

এর আগে দুই পর্বে অনুষ্ঠিত বৈঠকে সংবিধান,নির্বাচন ব্যবস্থা,দুর্নীতি দমন কমিশন,বিচার বিভাগ,পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবে একমত হয়েছে দলগুলো।