বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

আপনি পড়ছেন : জাতীয়

সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মন্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্র উপদেষ্টা


খায়রুন নাহার ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:০০
সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মন্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি:সংগৃহীত

আসন্ন দুর্গা পূজার মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবছর সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামন্ডপ স্থাপন করা হবে।এবার আগের বছরের তুলনায় আরও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত করার জন্য ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি যার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা যাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় প্রতিকারও দ্রুত নেয়া যাবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নিরাপত্তা প্রদানের জন্য থাকবে সশস্ত্র বাহিনী পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার বাহিনী।বর্ডারের আশেপাশের এলাকার পূজা মন্ডপের মূল দায়িত্ব বিজিবির উপরেই থাকবে তবে পুুলিশও থাকবে।আর সারাদেশের পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সব জায়গায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন,যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধুু পূজাতেই না, তাই কোনো অঘটন যেন না ঘটে বা প্রতিহত করার দায়িত্ব আমাদের আপনাদের।

প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণের বিষয়ে তিনি বলেছেন, সন্ধ্যা সাতটার আগেই প্রতিমা বিসর্জন পর্ব যেন শেষ করা হয়।এছাড়াও পূজা মন্ডপের আশেপাশে কোনো মেলা হবে না তবে ছোটখাটো দোকান থাকতে পারে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।