সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : জাতীয়

জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ


নিজস্ব প্রতিবেদক ২৫ আগস্ট ২০২৫, সকাল ১১:৩৬
জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ
ছবি:সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত ‘জুলাই গণহত্যা’ মামলায় সোমবার অষ্টম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে।

এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের আরেক শীর্ষস্থানীয় নেতা ওবায়দুল কাদের। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ চারজন নতুন সাক্ষী তাদের জবানবন্দি দেবেন।

এর আগে,রবিবার সপ্তম দিনে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। তারা হলেন— রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম, অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন এবং কুষ্টিয়ার সাংবাদিক শরিফুল ইসলাম। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ এবং আবদুস সাত্তার পালোয়ান।

এখন পর্যন্ত মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আছেন নিহতদের পরিবার, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা।