শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সারের ডিলারশিপে এমপিদের স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হাসনাতের প্রশ্নের মুখে কৃষিমন্ত্রী

>> সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে তুমুল উত্তেজনা, হাসনাতের অভিযোগে কৃষিমন্ত্রীর জবাব

>> ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাময়িক বরখাস্ত দুই কর্মচারীর পরিচয় প্রকাশ

>> পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী

>> ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

>> হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

>> ডিবি পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

>> সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, ভিডিও ছড়িয়ে সমালোচনার ঝড়

>> থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

>> ভারত থেকে ফ্যাসিবাদী শক্তি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ডেপুটি স্পিকার

আপনি পড়ছেন : জাতীয়

সীমানা নিয়ে শুনানিতে সিইসির সামনেই মারামারি


নিজস্ব প্রতিবেদক ২৪ আগস্ট ২০২৫, বিকাল ৫:১১
সীমানা নিয়ে শুনানিতে সিইসির সামনেই মারামারি
ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি)। শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

রবিবার বেলা ১২টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে শুরু হওয়া শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে। আজকের শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং মারামারিতে জড়ায়। ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানির সমাপ্তি ঘোষণা করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগের অনুরোধ জানান।

শুনানিতে অংশ নিয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। ওই এলাকার বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন (বুধস্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। আমরা আমাদের উপজেলা অখণ্ড চাই। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় নির্বাচন ভবনের বাইরেও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা বিক্ষোভকারী একটি দলকে গেইটের সামনে থেকে সরিয়ে দেন। নির্বাচন ভবনের সামনে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

শুনানির শুরুতে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’

জানা গেছে, প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করবে ইসি। ইসির প্রজ্ঞাপনে উল্লিখিত সূচি অনুযায়ী রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে সাড়ে তিনটায় কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি হবে। বুধবার পর্যন্ত শুনানি চলবে।