সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : জাতীয়

ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে জরিমানা


খুলনা প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:৫৪
 ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে লাজ ফার্মাকে জরিমানা
ছবি:সংগৃহীত

ভেজাল ওষুধ প্রদর্শন, বিপণন ও বিক্রয়ের অভিযোগে খুলনা নগরীর সোনাডাঙ্গা মজিদ স্মরণীর পাশে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, অভিযান পরিচালনার সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে লাজ ফর্মা ফিলিপাইনের ওষুধ বলে একধরনের চুলকানি নিরাময়ের ওষুধ প্রদর্শন, বিপণন ও বিক্রয় করছিল। ওষুধটি যে নামে বিক্রি করা হচ্ছিল, তা ফিলিপাইনের ওষুধ নয়। মূলত ভেজাল ওষুধটি তৈরি হয় ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ার নামের একটি ভুয়া প্রতিষ্ঠানে।

মোহাম্মদ সেলিম জানান, সত্যতা পাওয়ার পর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর লাজ ফর্মাকে ৫ লাখ টাকা জরিমানা ও সংশোধনের নির্দেশ দেয়। এর মধ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় ২ লাখ, ৪৪ ধারায় ২ লাখ এবং ৫০ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।