মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : জাতীয়

কক্সবাজার বিমানবন্দরে অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে


ডেস্ক রিপোর্ট ১৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:১১
কক্সবাজার বিমানবন্দরে অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে
ছবি:সংগৃহীত

পর্যটননগরী কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দরে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।

রবিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ আমরা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এবং সাগরের ওপর নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছি। সবকিছু পর্যালোচনা করে মনে হয়েছে, অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই এখান থেকে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, ‘কাজের শতকরা অগ্রগতির নির্দিষ্ট তথ্য না থাকলেও, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সময়মতো ফ্লাইট চালু করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।