বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> জশনে জুলুসে মুখর চট্টগ্রাম, অংশ নিলেন লাখো মানুষ

>> ঘুষের অভিযোগে ভোলা বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু পলাশকে ঘিরে বিতর্ক

>> সূর্যবংশীর পর জয়সোয়ালও ‘সংঘর্ষে’, আইসিসি-বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

>> বাংলাভাষী মুসলমান, রোহিঙ্গা ও দলিতদের নিয়ে ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

>> হাওরে বেড়াতে যাচ্ছেন? প্রশাসনের ১৩ নির্দেশনা জেনে নিন

>> ব্রাজিলের ম্যাচ আয়োজনে সরকারি অর্থ ব্যয়ের পরিকল্পনা নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

>> দাম্পত্যের টানাপোড়েন, যৌনতা আর অস্বস্তিকর এক ডিনার পার্টির গল্প

>> যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

>> এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

>> প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি

আপনি পড়ছেন : জাতীয়

বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার


ডেস্ক রিপোর্ট ১৩ আগস্ট ২০২৫, রাত ৮:০৪
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
ছবি:সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে। তিনি বলেন, নির্বাচনের সময়সূচি ঘোষণা ইতিবাচক পদক্ষেপ হলেও, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা জনগণের সঙ্গে প্রতারণা হবে। তিনি নির্দলীয় সরকারের অধীনে ‘জুলাই সনদ’ এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে তার আলোকে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

বুধবার  সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, ‘সারাদেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ যদি অবাধ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ইসলামী আদর্শের শক্তিকেই নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।’

তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট-বাকশালী আওয়ামী লীগ সরকার ভিন্ন দেশের প্রেসক্রিপশনে ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের ওপর জুলুম চালিয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের লজ্জাজনক পতন ঘটেছে। তাই আগস্ট বিপ্লবকে অর্থবহ ও টেকসই করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের অতীত অভিজ্ঞতা অনুসরণ করে ‘জুলাই জাতীয় সনদ’ অবিলম্বে প্রণয়ন করে বর্তমান সরকারের মাধ্যমেই তা বাস্তবায়ন করতে হবে। এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’’