রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

>> রাজাউল্লাহর ৮১ রানে ফ্লাইট মিস সাইমের, প্লে-অফ থেকেও ছিটকে গেল জ্যামাইকা

>> আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাককে দায়ী করলেন না ঐশ্বরিয়া লক্ষ্মী

>> যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই মাত্র ১৪ দিনের তেল আছে?

>> হুতিদের শক্তি কোথায়, বিপুল ব্যয় করেও কেন পিছু হটেছিল যুক্তরাষ্ট্র

>> আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

>> নবীজি (সা.)-এর দ্বিতীয় শাম সফর: খাদিজা (রা.)-এর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা

>> দেশে সারের সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

>> বাসে উঠে ডাকাতের কবলে, ছুরি ধরে চাওয়া হলো ৫ লাখ টাকা

>> হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমল, আপত্তি কোল্ড স্টোরেজ মালিকদের

আপনি পড়ছেন : জাতীয়

মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ


ডেস্ক রিপোর্ট ১৩ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:৪৯
মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ
মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাত করেন। ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় রয়েছেন তাদের জন্য সুখবর হলো- দেশটির সরকার অর্থনীতিতে উচ্চ-দক্ষতার কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করার ইঙ্গিত দিয়েছে। 

এর ফলে মালয়েশিয়ায় অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

বুধবার কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়াতে দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বিষয়টি উত্থাপন করেন।

বৈঠক শেষে বাংলাদেশের আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।