বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইকুরিয়া বিআরটিএতে দালালচক্রের প্রভাবের অভিযোগ, প্রতিদিন লাখ লাখ টাকার অনিয়মের দাবি

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

আপনি পড়ছেন : জাতীয়

ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ


ডেস্ক রিপোর্ট ১১ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:৪৯
ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ছবি:সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার  সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।  

নুরুল ইসলাম বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ারকোনা গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে নুরুল ইসলামকে ২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই বৃদ্ধের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে বলে জানা গেছে।  

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ নুরুল ইসলামকে আটক করে নিয়ে যায়। ওই ব্যক্তি সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাইনি। ইতিমধ্যে আটকের বিষয়টি বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে ফেরত দেওয়ার বিষয়ে বিএসএফ নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।