মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইকুরিয়া বিআরটিএতে দালালচক্রের প্রভাবের অভিযোগ, প্রতিদিন লাখ লাখ টাকার অনিয়মের দাবি

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

আপনি পড়ছেন : জাতীয়

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা


ডেস্ক রিপোর্ট ১১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৩২
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ছবি:সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার  দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এর আগে, গত বছর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন।

সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হবে। সম্ভাব্য আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি ও খনিজসম্পদ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী শ্রমবাজার। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতিও রয়েছে। অন্তত পাঁচটি চুক্তি সই হতে পারে বলে জানা গেছে।

এই সফরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে।

সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও কর্মকর্তা। তাদের মধ্যে আছেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা। এছাড়া সফরে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত।

সরকারের নীতিনির্ধারক মহল মনে করছে, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও আশা করা হচ্ছে।