বুধবার, আগস্ট ৫, ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা জজ কোর্টে আইনজীবী ফারজানা ইয়াসমিনের চেম্বারে অতর্কিত তাণ্ডব, চেম্বার বন্ধের হুমকির অভিযোগ

>> জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ -এম রহমান

>> ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

>> পাইপলাইনে মিয়ানমারের গ্যাস: কতটা বাস্তব, কতটা সম্ভাবনা?

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

LIVE

জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ —এম রহমান
আপনি পড়ছেন : জাতীয়

কমলো ১২ কেজি এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর


ডেস্ক রিপোর্ট ৩ আগস্ট ২০২৫, বিকাল ৪:৫৮
কমলো ১২ কেজি এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর
ছবি:সংগৃহীত

ভোক্তাপর্যায়ে কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ১২ কেজি এলপিজির দাম ৯১ টাকা কমানো হয়েছে। নতুন এই মূল্য আজ সন্ধ্যা থেকে সারা দেশে কার্যকর হবে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা, যা পূর্বের তুলনায় ৪ টাকা ১৮ পয়সা কম।

এর আগে, গত ২ জুলাই বিইআরসি ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করেছিল।

বিইআরসি বলছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম হ্রাস পাওয়ায় এই মূল্য হ্রাস করা হয়েছে।