বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

আপনি পড়ছেন : জাতীয়

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু


ডেস্ক রিপোর্ট ৩ আগস্ট ২০২৫, বিকাল ৪:২৮
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ শুরু
ছবি:সংগৃহীত

'নতুন বাংলাদেশের ইশতেহার' ঘোষণার জন্য রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ প্রস্তুত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার বিকেল ৪টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশে আগত নেতাকর্মীদের বসার জন্য শহীদ মিনারের সামনে বিছানো হয়েছে লাল কার্পেট। আশপাশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ডিজিটাল পর্দা। জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা সেখানে প্রদর্শন করা হচ্ছে।


এই সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকেই এনসিপি নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। ইতোমধ্যে তারা মিছিল সহকারে শহীদ মিনারে জমায়েত হতে শুরু করেছেন।


এনসিপির এই সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডকে টহল দিতে দেখা গেছে।


সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে।


গতকাল এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, '৩ আগস্ট (২০২৪ সাল) একটা ঐতিহাসিক দিন। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করা হয়েছিল। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে হচ্ছে। তবে চেষ্টা থাকবে যাতে মানুষের ভোগান্তি কম হয়। এই কর্মসূচির মাধ্যমে এনসিপির ভবিষ্যৎ রূপরেখা হাজির করা হবে।'