মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : জাতীয়

তিন বাহিনী ও দুই গোয়েন্দাপ্রধান নিয়োগ সরাসরি রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের


ডেস্ক রিপোর্ট ৩১ জুলাই ২০২৫, সন্ধ্যা ৬:১৪
তিন বাহিনী ও দুই গোয়েন্দাপ্রধান নিয়োগ সরাসরি রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের
ছবি:সংগৃহীত

তিন বাহিনীর প্রধান এবং দুটি প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন।

এই প্রস্তাবে সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদের ৪৮ (৩) অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে।

বর্তমান সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদ অনুযায়ী,প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি তাঁর অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্যনির্বাহ করেন। তবে, ঐকমত্য কমিশনের সংশোধিত খসড়া প্রস্তাবে এই ক্ষমতা আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত সংশোধিত খসড়া অনুযায়ী, রাষ্ট্রপতি নিম্নলিখিত বিষয়াবলিতে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই কার্যনির্বাহ করতে পারবেন:

১. অ্যাটর্নি জেনারেল নিয়োগ

২. জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ

৩. তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ

৪. বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ

৫. আইন কমিশনের চেয়ারম্যান নিয়োগ

৬. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ

৭. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ

৮. এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ

৯. বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ

১০. সশস্ত্র বাহিনীসমূহের (সেনাবাহিনী,নৌবাহিনী ও বিমানবাহিনী) প্রধানদের নিয়োগ

১১. প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক নিয়োগ

১২. জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মহাপরিচালক নিয়োগ

ঐকমত্য কমিশন মনে করে, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালেও  সংবিধান আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে আলোচনা করা যেতে পারে। এই প্রস্তাব কার্যকর হলে দেশের গুরুত্বপূর্ণ নিয়োগপ্রক্রিয়ায় রাষ্ট্রপতির ভূমিকা আরও শক্তিশালী হবে।