মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ব্রাজিলের ম্যাচ আয়োজনে সরকারি অর্থ ব্যয়ের পরিকল্পনা নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

>> দাম্পত্যের টানাপোড়েন, যৌনতা আর অস্বস্তিকর এক ডিনার পার্টির গল্প

>> যুক্তরাজ্যে হাজারো যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা

>> এআই মডেলের অপব্যবহার ঠেকাতে নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করছে ওপেনএআই

>> প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণ–অনশন, আন্দোলনকারীদের পাশে এমপি

>> মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে জোর বাংলাদেশের

>> সরকারের গুদামে সার আছে, সংকট বিতরণে

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

আপনি পড়ছেন : জাতীয়

আজই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন


ডেস্ক রিপোর্ট ৩১ জুলাই ২০২৫, বিকাল ৫:১০
আজই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন
ছবি:সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আজ দিনের মধ্যেই চলমান দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করতে চায়। এই আলোচনার মাধ্যমে ‘জুলাই সনদ’-এর চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কমিশনের কার্যালয়ে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।


অধ্যাপক রীয়াজ বলেন, “আজকের মধ্যেই অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করে দ্বিতীয় পর্যায়ের আলোচনা সম্পন্ন করা হবে। এরপর রাষ্ট্র সংস্কারের সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে, যাতে তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপ দেওয়া যায়।”

তিনি আরও জানান, আলোচনায় অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের আগেই জুলাই সনদের পটভূমির খসড়া দেওয়া হয়েছে। সেই খসড়ায় দলের প্রস্তাবিত সংশোধনী অন্তর্ভুক্ত করে কমিশন কাজ করছে।


অধ্যাপক রীয়াজ আরও বলেন, ছয়টি পৃথক কমিশনের সুপারিশের সারাংশ নিয়ে দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত ১৩টি বিষয়ে নোট অব ডিসেন্টসহ আংশিক ঐকমত্য হয়েছে। বাকি অমীমাংসিত ইস্যুগুলোরও আজ সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


কমিশন সূত্রে জানা গেছে, আজকের আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে- উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি,সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগ এবংনাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ।

জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিয়েছেন।

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

আলোচনা শেষে দলগুলোর সম্মতিসাপেক্ষে জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের জন্য তা দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানা গেছে।