সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

আপনি পড়ছেন : জাতীয়

৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক ৩০ জুলাই ২০২৫, রাত ৯:২০
৫ আগস্টকে ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি:সংগৃহীত

আগামী ৫ আগস্ট জুুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

পুুলিশের বিশেষ শাখা ইস্যু করা চিঠিতে ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,এটা পুরো বাংলাদেশের নয়,এটা ঢাকা মেট্রোপলিটন(ডিএমপি)'র অভিযান।এটা সর্ম্পকে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন,অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না।যেসব দেশের সাথে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি রয়েছে,তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি।আর যাদের সাথে চুক্তি নেই তাদেরকে আমরা অন-অ্যারাইভাল ভিসা দিবো না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,মালয়েশিয়ার একটি দল আমার সাথে সকালে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল।তারা পুুলিশ সদর দফতরে পুুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে।