বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : জাতীয়

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের অবস্থা সংকটাপন্ন


ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৬
বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জনের অবস্থা সংকটাপন্ন
ছবি:সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪৪ জন।এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে রয়েছেন।

বুধবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন।

পরিচালক বলেন, আটজনের অবস্থা আশঙ্কাজনক। ১৩ জনের অবস্থা তাদের চেয়ে একটু ভালো (সিভিআর)। বাকি ২৩ জনের অবস্থা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের ব্যাপারে তিনি বলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। রোগীদের প্রত্যেকের ব্যাপারে তিনি খোঁজখবর নিয়েছেন।

কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কি না তা ৪৮ ঘণ্টার আগে বলা সম্ভব না বলে জানান হাসপাতালটির পরিচালক।

পরিচালক জানান, প্রতি ১২ ঘণ্টা অন্তর অন্তর জ্যেষ্ঠ চিকিৎসকরা মিলে বসবেন। পাশাপাশি প্রতি ঘণ্টায় তারা রোগীদের প্রযোজ্য চিকিৎসার ব্যবস্থা করছেন। 

নাসির উদ্দীন বলেন, সারা পৃথিবীতে দগ্ধদের চিকিৎসা অবস্থা একই রকম। আমরা এখানে যে সিদ্ধান্ত নিচ্ছি, সেগুলো একক কারো নয়।  বিশেষজ্ঞ টিমের প্যানেলের মতামতের ভিত্তিতে এবং সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের পরামর্শ আলোকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। 

সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক কতদিন থাকবেন এমন প্রশ্নে তিনি বলেন, বিদেশ থেকে আগত চিকিৎসক কতদিন থাকবে এ বিষয়ে তিনি কোনো কিছু জানাননি। তিনি যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন আমাদের সঙ্গে থাকবেন।