রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আপনি পড়ছেন : জাতীয়

এইচএসসির স্থগিত দুটি পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা


ডেস্ক রিপোর্ট ২৩ জুলাই ২০২৫, বিকাল ৩:৫১
এইচএসসির স্থগিত দুটি পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা
ছবি:সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুটি পরীক্ষা একই দিনে নেওয়া হবে।

২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। তবে কোনদিন এই দুটি পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

আজ বুধবার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।