সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : জাতীয়

হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’


ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫, বিকাল ৫:২৮
হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র‌্যাপিড পাস’
ছবি:সংগৃহীত

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক পরিচালিত 'র‌্যাপিড পাস' কার্ডের মাধ্যমে সব গণপরিবহনের ভাড়া আদায়ের কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসে 'র‌্যাপিড পাস' চালু হচ্ছে। ফলে কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন এই রুটে চলা যাত্রীরা।

রবিবার  বিকেল ৩টায় হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস এফডিসি কাউন্টারের পাশে 'র‌্যাপিড পাস' কার্যক্রমের উদ্বোধন করা হবে।


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এতে উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।