রবিবার, অক্টোবর ৪, ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

আপনি পড়ছেন : জাতীয়

সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশের মূল অধিবেশন শুরু


ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫, বিকাল ৩:১৪
সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশের মূল অধিবেশন শুরু
ছবি:সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে। শনিবার  দুপুর ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রামের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে, সকাল ভোর রাত থেকেই রাজধানীতে ঢল নামে জামায়াত নেতাকর্মীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোরেল স্টেশন, বাংলা একাডেমি এলাকা ও জাতীয় জাদুঘর সংলগ্ন সড়কজুড়ে দেখা গেছে জনস্রোত। চারদিকে মানুষের ভিড় আর স্লোগানে মুখরিত পুরো এলাকা।সমাবেশ ঘিরে টুপি, জাতীয় পতাকা, জামায়াতের ব্যাজ ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো।

সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা চলছে। এই পর্বটি পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।


দুপুর ২টায় শুরু হয় মূল সমাবেশ। সেখানে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর ভিত্তিক নির্বাচন, সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড), রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার দাবিসহ নানা বিষয় সামনে আনা হতে পারে বলে জানা গেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলকেই এ সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশস্থলে ওজু, টয়লেট ও নামাজের ব্যবস্থা ছাড়াও রয়েছে মেডিকেল বুথ, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার উদ্যোগ। জামায়াত নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজনকে সুশৃঙ্খল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।