মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : জাতীয়

নৌকা সংরক্ষিত থাকবে, তবে ব্যবহার হবে না: ইসি সচিব


ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৫, রাত ৮:০১
নৌকা সংরক্ষিত থাকবে, তবে ব্যবহার হবে না: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ছবি:সংগৃহীত

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, ‘নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে সংরক্ষিত থাকবে। তবে এটা আর কেউ ব্যবহার করতে পারবে না।’

বুধবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের অনানুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান তিনি।

বিকালে নির্বাচন ভবনে সচিব বলেন, ‘প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই। নির্বাচন কমিশন মনে করেছে এটা সরিয়ে রাখা ভালো হবে। প্রতীকের তফসিলে নৌকা প্রতীক থাকবে, এটা আর কেউ ব্যবহার করতে পারবে না।’

সচিব জানান, জামায়াতে ইসলামীর প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছে, তার আলোকে নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘শাপলাকে তফসিলে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি।’

গত ১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর বুধবার সকালে আওয়ামী লীগের নিবন্ধন পাওয়ার তারিখ, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়।