সোমবার, আগস্ট ২৪, ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজারবাগের সংরক্ষিত এলাকায় নারী কেলেঙ্কারি: শাস্তির বদলে কেবল 'বদলি নাটক', পুলিশ বাহিনীতে চরম ক্ষোভ

>> টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোল, তবে হার এড়াতে পারল না মায়ামি

>> জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

>> কাজে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই পোশাকশ্রমিকের

>> জামালপুরে ঘরে মায়ের মরদেহ, পাশের কক্ষে তালাবদ্ধ দুই শিশু উদ্ধার

>> প্রথম স্ত্রীকে তালাকের শর্ত, মধুবালা–কমল আমরোহির পুরোনো সম্পর্ক নিয়ে নতুন আলোচনা

>> ইয়াবা সেবনে বাধা, একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ: আটক ২

>> কুয়েতে পাঠানো হয়নি ২০ টন উপহারের মাছ, এবার নিলামে

>> মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে গেলেন বাবা, ৮ ঘণ্টা পর উদ্ধার

>> কলকাতার হোটেলে আগুন: আহম্মেদ বাবুর মরদেহ সাভারে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

সবার ঐকমত্যে জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ


Desk Report ২ জুলাই ২০২৫, বিকাল ৪:০৯
সবার ঐকমত্যে জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ
ছবি:সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, ‘আমি আশাবাদী, আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব, জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে একটা জায়গায় যেতে পারব।’

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের শুরুতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, ‘দলীয় অবস্থান সবার আছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগে আশাবাদী আমরা। প্রতিদিন হয়তো অর্জন করছি না। এক জায়গায় পৌঁছাতে আশাবাদী আমরা। দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।’

তিনি বলেন, ‘সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করছে। প্রতিদিনের আলোচনায় না হলেও আমরা এক জায়গায় পৌঁছাতে চাই।’


দেশের স্বার্থে সংস্কার আলোচনার অগ্রগতি প্রয়োজন উল্লেখ করে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ‘আমরা কেউ পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না, তাই দেশের স্বার্থে আপনারা বিষয়টি বিবেচনা করুন। যে অঙ্গীকার নিয়ে আমরা গত জুলাইয়ে ঐক্যবদ্ধ ছিলাম, তার কতটা অর্জিত হয়েছে? আমরা কি শুধু নিজের ও দলের স্বার্থ চাইব, নাকি দেশের স্বার্থও দেখব? আমরা আশা করি বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমতে নিয়ে আসতে পারব।’

কমিশন বৈঠকে আলোচনার বিষয় নিয়ে ড. আলী রীয়াজ বলেন, ‘অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে, উচ্চকক্ষপ্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন গঠনের একমত বেশিরভাগ দল। তবে কিছু দল একমত হয়নি।’


এদিন বেলা ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় এ বৈঠক। এতে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 

সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম ধাপে ৪৫টি অধিবেশন শেষে আজ থেকে দ্বিতীয় দফার আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন। এদিন তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে আলোচনা হতে পারে অন্যান্য অমীমাংসিত বিষয়েও। 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজকের আলোচনায় আরও উপস্থিত আছেন- জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক।