সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

আপনি পড়ছেন : জাতীয়

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা


Desk Report ১ জুলাই ২০২৫, বিকাল ৪:৫৯
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি:সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই।

মঙ্গলবার  দুপুরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে। শুধু ঢাকাতেই এ পরীক্ষার কেন্দ্র থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) পূর্বঘোষণা অনুযায়ী আগামী ১৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী- ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে। তারপর শুরু হবে মৌখিক পরীক্ষা। ২২ সেপ্টেম্বর বিশেষ এ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।