সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

আপনি পড়ছেন : জাতীয়

আবারও এনবিআরে কলম বিরতির ঘোষণা


Desk Report ২২ জুন ২০২৫, দুপুর ১২:০০
আবারও এনবিআরে কলম বিরতির ঘোষণা
ছবি:সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানের অপসারণ চেয়ে আবারও কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রোববার সংসদে বাজেট পাস উপলক্ষে কর্মসূচি স্থগিত থাকলেও সোমবার আবারও কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকাস্থ সব বিভাগে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও একই সময়ে নিজ নিজ কার্যালয়ে কর্মসূচিতে অংশ নেবেন।

উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআরকে দুটি পৃথক ইউনিটে বিভাজনের জন্য একটি অধ্যাদেশ জারি করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এনবিআরের আওতাধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা ২৬ মে পর্যন্ত কলম বিরতি পালন করেন। এরপর অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এনবিআর বিলুপ্ত নয়; বরং প্রতিষ্ঠানটিকে আরও স্বাধীন ও বিশেষায়িত রূপে গড়ে তোলা হবে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করা হলেও চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে তার অপসারণের দাবি অব্যাহত রাখে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

২০ জুন এনবিআরের কাঠামো সংস্কারের সমন্বয়ের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটির নেতৃত্বে আছেন এনবিআরের কর সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। তবে এই কমিটিতে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অতিরিক্ত কর কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার ও মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি সত্ত্বেও কর্মীদের বদলি ও নিপীড়ন চলছে। এনবিআরের ভবনে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা পরিস্থিতিকে অস্থিতিশীল করার পাঁয়তারা।

তারা বলেন, এনবিআরের বর্তমান চেয়ারম্যান সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। যেসব কর্মকর্তা নতুন অধ্যাদেশকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন, তাদের দিয়েই গঠিত হয়েছে নতুন কমিটি। ফলে স্বচ্ছ ও কার্যকর সংস্কারের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি—

  • অবিলম্বে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে

  • সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

  • প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে

  • গঠিত কমিটিতে পরিষদের প্রতিনিধিত্ব থাকতে হবে

তাদের বক্তব্যে আরও বলা হয়, যেহেতু চেয়ারম্যান সরকারঘনিষ্ঠ একটি বিশেষ তালিকায় রয়েছেন, তাই তার নেতৃত্বে কোনো বাস্তব সংস্কার সম্ভব নয়। বরং তার নেতৃত্বে গোটা প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।