রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

>> রাজাউল্লাহর ৮১ রানে ফ্লাইট মিস সাইমের, প্লে-অফ থেকেও ছিটকে গেল জ্যামাইকা

>> আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাককে দায়ী করলেন না ঐশ্বরিয়া লক্ষ্মী

>> যুক্তরাষ্ট্রের হাতে কি সত্যিই মাত্র ১৪ দিনের তেল আছে?

>> হুতিদের শক্তি কোথায়, বিপুল ব্যয় করেও কেন পিছু হটেছিল যুক্তরাষ্ট্র

>> আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে জামায়াত: রাশেদ খাঁন

>> নবীজি (সা.)-এর দ্বিতীয় শাম সফর: খাদিজা (রা.)-এর সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা

>> দেশে সারের সংকট নেই, অসাধু চক্রের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত: কৃষিমন্ত্রী

>> বাসে উঠে ডাকাতের কবলে, ছুরি ধরে চাওয়া হলো ৫ লাখ টাকা

>> হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমল, আপত্তি কোল্ড স্টোরেজ মালিকদের

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে ইসির বৈঠক আজ


Desk Report ১৯ জুন ২০২৫, সকাল ১১:৫০
নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণে ইসির বৈঠক আজ
ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে সিদ্ধান্ত এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা গ্রহণে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

 

সম্প্রতি ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আফিস আদেশ থেকে বিষয়েটি জানা যায়।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সপ্তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।

 

সভার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এবং জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।