সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : জাতীয়

জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি


Desk Report ২ জুন ২০২৫, বিকাল ৫:০৪
জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি
ছবি:সংগৃহীত

বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত স্বৈরাচার শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় মঙ্গলবার ছাত্র-জনতাকে নিয়ে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’।


সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে সংগঠনটি।


 জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলাদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। গত কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করছি সচিবালয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে। যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। 

জুলাই ঐক্য মনে করে, চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে 'সিভিল ক্যু' করার যে পরিকল্পনা তারা নিয়েছে, তার পেছনে রয়েছে ভারতীয় এজেন্ডা।

তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করবে জুলাই ঐক্য।

শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সি দাবি করে তার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ারও আহ্বান জানানো হয় জুলাই ঐক্যের প্রেস বিজ্ঞপ্তিতে।