সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : জাতীয়

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার


Desk Report ২৬ মে ২০২৫, দুপুর ১২:৪৪
 কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার
ছবি:সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দাম ১৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


রবিবার (২৫ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দীন।


ঘোষণা অনুযায়ী, খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২-২৭ টাকা এবং বকরির চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাণিজ্য উপদেষ্টা জানান, কাঁচা চামড়া সংরক্ষণে এবার ৩০ হাজার টন লবণ মাদরাসা ও এতিমখানায় বিনামূল্যে দেওয়া হবে। একইসঙ্গে ঈদের পর ১০ দিন ঢাকার বাইরে থেকে রাজধানীতে কোনো কাঁচা চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না।