সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

>> চট্টগ্রাম বন্দরের ৯ কনটেইনারে বিপজ্জনক রাসায়নিক, ধ্বংস হবে রূপগঞ্জে

আপনি পড়ছেন : জাতীয়

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস,আদালত, ব্যাংক,স্কুল খোলা আজ


admin ২৪ মে ২০২৫, দুপুর ১:১১
সাপ্তাহিক ছুটির দিনেও অফিস,আদালত, ব্যাংক,স্কুল খোলা আজ
ছবি:সংগৃহীত

ঈদুল আযহা সামনে রেখে নির্ধারিত ছুটির সময়সীমা দীর্ঘ হওয়ায় শনিবার সাপ্তাহিক ছুটি হলেও অফিস খোলা রাখা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশ অনুযায়ী শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

এর আগে, ৭ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে ঈদুল আযহার জন্য ১১ ও ১২ জুন অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির এ পরিকল্পনার অংশ হিসেবেই ১১ ও ১২ জুনের ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে-এই দুই শনিবার অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ছুটির সুবিধাজনক ব্যবস্থাপনায় আগেভাগেই ছুটির এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।