সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি

>> চোরাই সিএনজি বাণিজ্যে বিপুল সম্পদের অভিযোগ, মগবাজারের নান্টুকে ঘিরে নানা প্রশ্ন

>> সরিষাবাড়ীতে গরু চুরিতে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে জখম, আহত আরও একজন

>> আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তেহরানে বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা

>> বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

>> বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অর্থ লোপাটের অভিযোগ, মোশারফকে ঘিরে প্রশ্ন

>> প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

>> সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার

>> আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী

>> আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ, তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপনি পড়ছেন : জাতীয়

সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ ছাত্রদলের


স্টাফ রিপোর্টার
সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ ছাত্রদলের
ছবি:সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার বিকেল ৩টার পর সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে বৃষ্টি উপেক্ষা করে অবরোধ শুরু করেন। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।


অবরোধস্থলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সাম্য হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগান দিচ্ছিলেন।

১৩ মে রাজশাহীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করলেও ছাত্রদল দাবি করছে, মূল অপরাধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।

সাম্য হত্যাকাণ্ডের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবি জানিয়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল।

গতকাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মশাল মিছিল এবং এর আগেও শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে তারা।