মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : জাতীয়

বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে


স্টাফ রিপোর্টার
 বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে
বড়াল নদী ছবি:সংগৃহীত

সোমবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর মোহনায় পরিদর্শনকালে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অর্ন্তবর্তী সরকার সমন্বিত চেষ্টায় প্রাকৃতিক উপায়ে বড়াল নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। 


পরিদর্শনকালে নদীর স্বাভাবিক গতিপথ ঠিক রাখতে ও পানির প্রবাহ স্বাভাবিক রাখতে চারঘাটের মোহনায় অবস্থিত স্নুইসগেটটি অপসারণ ও নদীর উৎসমুখ খননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে সুষ্ঠ পরিকল্পনা প্রণয়নের জন্য তাগিদ দেন। এছাড়া পাবনার আটঘরিয়ায় মৃত প্রায় ১৮ কিমি নদীর পুরর্জীবিত করতে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। 

পানি উন্নয়ন বোর্ড এর একচ্ছত্র ক্ষমতায় বিগত দিনে নদী রক্ষায় শত শত কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ করেছে যা বর্তমানে সম্ভব নয়।

তবে নদী রক্ষা কমিশন ও পরিবেশ রক্ষা কমিশনসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত চেষ্টায় ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে নদীর গতিপথ ও পানি প্রবাহ স্বাভাবিক হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ড এর উত্তর-পশ্চিম অঞ্চল এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মকলেসুর রহমান, রাজশাহী পানি উন্নয়ন সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোষ্সামী, নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর, উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।