বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন কিশোর আটক

>> সাদা চুল কালো করে ট্রেনে পালানোর চেষ্টা, আখাউড়ায় ধরা পড়লেন আসামি

>> বেশির ভাগ অপরাধের পেছনে মাদক-জুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

>> বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ

>> কেরানীগঞ্জে সেলুনে যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, আটক ২

>> আদালত অবমাননার অভিযোগে দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

>> হেলমেট কিনছেন মান যাচাই করে? আমদানির সাড়ে ২৪ শতাংশ নিরাপত্তা পরীক্ষায় অনুত্তীর্ণ

>> গুলশান থানার ওসি প্রত্যাহার

>> ট্রাম্প-সি বৈঠকের আগে বেইজিং যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

>> ১৪ ঘণ্টার বদলে ২৬ ঘণ্টা পর গ্যাস, চরম ভোগান্তিতে ২৩ হাজার গ্রাহক

আপনি পড়ছেন : জাতীয়

টানা ১০দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মজীবীরা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে


ডেস্ক রিপোর্ট
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে
প্রতীকী ছবি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৬ জুন। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসবটি প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের ১০ই জিলহজ তারিখে পালিত হয়।


পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।


মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘ক্যাবিনেট সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ পাস করেছে। একইসঙ্গে ক্যাবিনেটে ঈদুল আজহায় ১০ দিনের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ১৭ ও ২৪ মে-তে কর্মকর্তাদের অফিস করতে হবে।’


এদিকে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর দিন অনুযায়ী পর্যায়ক্রমে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এ তথ্য জানিয়েছে রেলওয়ে অধিদপ্তর।


মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে ঈদ পালিত হয়। এই হিসাব অনুযায়ী, বাংলাদেশে ঈদুল আজহা ৭ অথবা ৮ জুন  উদযাপিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে তারিখ পরিবর্তন হতে পারে, তাই ধর্ম মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা।