বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বাবার লাশ রেখে ২ ভাইয়ের মারামারি, এবার মাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ

>> ঢাকার পোলা’ ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন

>> নাটোরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মারুফের পাল্টা অভিযোগ, দুষলেন গ্রামপ্রধান ও বিএনপি নেতাকে

>> সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার

>> জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি

>> ইনফান্তিনোর পাশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, জানালেন সমর্থনের কারণ

>> প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে

>> সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল, নানা বিষয়ে বিতর্কের আভাস

>> বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

>> দীপু মনির ভাইয়ের ‘টিপুনগরের’ ঘের থেকে পুলিশের মাছ বিক্রি, তদন্ত কমিটি

আপনি পড়ছেন : জাতীয়

কাতার সফর শেষে দেশে ফিরলেন ওয়াকার-উজ-জামান


স্টাফ রিপোর্টার
কাতার সফর শেষে দেশে ফিরলেন ওয়াকার-উজ-জামান

কাতার সফর শেষে সোমবার দেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

গত শনিবার (০৩ মে) সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট মান্যবর শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন এবং বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরদিন রবিবার (০৪ মে) সেনাবাহিনী প্রধান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মান্যবর শেখ সাউদ বিন আব্দুলরহমান বিন হাসান বিন আলি আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মান্যবর শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মুহাম্মদ আল থানি-এর সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকসমূহে সামরিক সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও, সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মুহাম্মদ বিন আহমদ আল মানাই-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনাকালে, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ সহায়তা, যৌথ প্রশিক্ষণ, প্রশিক্ষনার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের কর্মসংস্থানের বিষয়সমূহ গুরুত্ব পায়।