মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুবদল নেতা নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

>> শেখ হাসিনার বাবার তৈরি আইনেই তার বিচার হবে: তথ্য উপদেষ্টা

>> গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

>> মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> মিরপুর মডেল থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

>> সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

>> মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

আপনি পড়ছেন : জাতীয়

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন


স্টাফ রিপোর্টার
 সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা সম্পন্ন
ছবি:সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের বাগান চত্বরে তার দ্বিতীয় জানাজা হয়। এতে ইমামতি করেন আবদুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। জানাজায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীসহ অন্যরা উপস্থিত ছিলেন।


জানাজা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ অন্যান্য সংগঠন তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর পর তৃতীয় জানাজা বাদ জোহর জাতীয় মসজেদ বায়তুল মোকাররম মসজিদে সম্পন্ন হবে।

এর আগে রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার বাদ এশা ধানমন্ডির তাক্বওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। জানাজায় ইমামতি করেন ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী। 

 আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে আজ অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ।