মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

>> কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন

>> বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ৯ এলাকায় বাতাস খুবই অস্বাস্থ্যকর

>> ‘মক্কা চুক্তি’ কার্যকর, সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

আপনি পড়ছেন : জাতীয়

রোহিঙ্গা সংকটে বিশ্বনেতাদের সহযোগিতা চান অধ্যাপক ইউনূস


খায়রুন নাহার ২২ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
রোহিঙ্গা সংকটে বিশ্বনেতাদের সহযোগিতা চান অধ্যাপক ইউনূস
ছবি:সংগৃহীত

রোহিঙ্গা সংকট বড় চ্যালেঞ্জ, সমাধানে বিশ্বনেতাদের সহযোগিতা চান অধ্যাপক ইউনূস

দোহার আর্থনা সামিটে বক্তৃতাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি এই সংকট সমাধানে বিশ্বনেতাদের সহযোগিতা কামনা করেন।

সোমবার কাতারের রাজধানী দোহায় আয়োজিত আর্থনা সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, "পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এমন একটি পৃথিবী গড়ে যেতে হবে, যা হবে সমৃদ্ধ ও টেকসই। এ লক্ষ্য অর্জনে প্রয়োজন জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়।"

তিনি আরও বলেন, আগামীর পৃথিবীর তরুণদের প্রস্তুত করতে হলে তাদেরকে জ্ঞান-বিজ্ঞানে প্রশিক্ষণ দিতে হবে এবং প্রযুক্তিগত উদ্ভাবনেও উৎসাহ দিতে হবে।

অনুষ্ঠানে পৌঁছালে কাতারের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।