সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

আপনি পড়ছেন : জাতীয়

রাজনৈতিক আলোচনায় প্রধান উপদেষ্টার সক্রিয় দিকনির্দেশনা


খায়রুন নাহার ২২ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
রাজনৈতিক আলোচনায় প্রধান উপদেষ্টার সক্রিয় দিকনির্দেশনা
ছবি:সংগৃহীত

''রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিচ্ছেন'' বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (২২ এপ্রিল) ঢাকায় সংসদ ভবনের এল. ডি. হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের আলোচনার শুরুতে তিনি এ তথ্য জানান।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ইতোমধ্যে যেসব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে, তা নিয়মিতভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হচ্ছে। প্রতিটি বিষয়ে তিনি দিকনির্দেশনা দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “বিএনপির সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় কিছু সুপারিশে তাদের সঙ্গে সামঞ্জস্যতা পাওয়া গেছে, আবার কিছু বিষয়ে মতভিন্নতাও রয়েছে। বিএনপি জানিয়েছে, যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিয়ে তারা দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে কমিশনকে জানাবে।”

আলী রীয়াজ বলেন, “আমরা একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছি। সুপারিশমালার চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আলোচনার টেবিলেই নির্ধারিত হতে পারে না। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকরাও অংশগ্রহণ করবেন।”

বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নেয় চার সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশন—সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনের সুপারিশগুলো ৩৯টি রাজনৈতিক দলের কাছে স্প্রেডশিট আকারে পাঠানো হয়। ইতোমধ্যে কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। বিএনপি গত ২৩ মার্চ তাদের প্রস্তাবনা জমা দেয়। এরপর গত বৃহস্পতিবার ও রবিবার বিএনপির সঙ্গে দুই দফায় বৈঠক করে কমিশন। এ পর্যন্ত ১৫টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।