বুধবার, আগস্ট ৫, ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকা জজ কোর্টে আইনজীবী ফারজানা ইয়াসমিনের চেম্বারে অতর্কিত তাণ্ডব, চেম্বার বন্ধের হুমকির অভিযোগ

>> জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ -এম রহমান

>> ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

>> পাইপলাইনে মিয়ানমারের গ্যাস: কতটা বাস্তব, কতটা সম্ভাবনা?

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

LIVE

জামায়াতের সমঝোতার ধর্ষণ, বিএনপির চাঁদাবাজি, এনসিপির জুলাই এই মিলেই শেষ সাজানো দেশ —এম রহমান
আপনি পড়ছেন : জাতীয়

বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিএনপি বিশ্বাসী


স্টাফ রিপোর্টার ২২ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
 বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিএনপি বিশ্বাসী
ছবি:সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক বেলা ১১টার  শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিএনপি বিশ্বাসী। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ হাইকোর্টে চ্যালেঞ্জের বিষয়টি এবং সুপ্রিম কোর্টে একটি সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে—সেসব বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ।  

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ৩৯টি রাজনৈতিক দলের কাছে তাঁরা সুপারিশগুলো দিয়েছিলেন। এর মধ্যে ৩৫টি দল মতামত দিয়েছে।

বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছে। বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা হবে।  বিএনপির সঙ্গে আজকে আলোচনার সমাপ্তি টানা যাবে বলে আশা করেন তিনি।

সালাহউদ্দিন আহমদও একই আশার কথা জানান। তিনি বলেন, বিএনপি আশা করছে, আজকে এ পর্যায়ের আলোচনা শেষ করতে পারবে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রায় শেষ পর্যায় নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। আজ সংবিধানের বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সংস্কার, প্রশাসন, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা শেষ করা যাবে বলেন তিনি।

বিএনপির খুব দ্রুততার সঙ্গে এগোচ্ছে না বলেও জানান তিনি। রাষ্ট্র, প্রজাতন্ত্র ও সংবিধানের বিষয় নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই বলে জানান।  ঐকমত্যের ভিত্তিতে এই কমিশনে যেসব সিদ্ধান্ত হবে, তা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে বলে জানান সালাহউদ্দিন।   তাই সময় বেশি নিলেও বিএনপি বিস্তারিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

সংবিধানে বিচার বিভাগের অংশটিতে ২০টির মতো আর্টিকেল নিয়ে খুব সংক্ষিপ্ত সময়ে আলোচনা শেষ করার আশা করছে বিএনপি। বিচার বিভাগের সব উদ্যোগ যেন সাংবিধানিক প্রক্রিয়ায় যায়, সেই আহ্বান জানানো হবে বলেও জানান।

আজকের বৈঠকে সালাহউদ্দিন আহমদের সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান।বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর অংশ হিসেবে বিএনপির সঙ্গে আলোচনা চলছে।