মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বরগুনায় লোডশেডিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

>> বিদেশে অবস্থান করে আওয়ামী লীগ তৎপরতার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ, বাড়ছে জনদুর্ভোগ

>> অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে বাংলাদেশ: প্রধান নির্বাচক

>> বৈষম্যবিরোধী আন্দোলনের প্রত্যাশা আজও পূরণ হলো না

>> গ্যাস নেই, চুলা জ্বলে না—ভোগান্তির আগুনে পুড়ছে সাধারণ মানুষ

>> শেখ হাসিনা ছাড়া দেশ চালানোর মতো যোগ্য ব্যক্তি কেউ নেই

>> কোদাল হাতে বাগানে জয়া আহসান, সরল জীবনযাপনে মুগ্ধ ভক্তরা

>> ৬ হাজারের বেশি সিমকার্ডসহ প্রতারণা চক্রের চার সদস্য আটক

>> বঙ্গবন্ধুতেই রাজাকারদের চুলকানি

আপনি পড়ছেন : জাতীয়

কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা


স্টাফ রিপোর্টার ২১ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।ছবি:সংগৃহীত

চার দিনের সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ করবেন।

আজ সন্ধ্যা ৭ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ড. ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এই সফরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ। তারা হলেন- ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সামিটের প্রতিপাদ্য ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। এতে কাতারের উষ্ণ ও শুষ্ক জলবায়ুর প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যকে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা হবে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।