বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দীপু মনির ভাইয়ের ‘টিপুনগরের’ ঘের থেকে পুলিশের মাছ বিক্রি, তদন্ত কমিটি

>> ‘সরকার ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের ঢালাও মন্তব্য: রুহুল কবির রিজভী

>> মহানবী (সা.)-এর শুভাগমন ও ওফাত

>> ঠাকুরগাঁওয়ে পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

>> বিমানে হঠাৎ অসুস্থ নারী যাত্রী, জরুরি অবতরণের পর মৃত ঘোষণা

>> দি মারিয়ার হাজার ম্যাচের মাইলফলকে পূর্বসূরি দুই আর্জেন্টাইন কে?

>> সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

>> ফরিদপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯; বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

>> নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি: আব্দুর রহমানেল মাছউদ

>> দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ড ঘিরে প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ

আপনি পড়ছেন : জাতীয়

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি


খায়রুন নাহার ২০ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি
আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

সকাল ১১টায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংসদ ভবনের এলডি হলে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে।বিএনপির প্রতিনিধি দলে আরও আছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ,চেয়ার পারসন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকের শুরুতে সালাহউদ্দিন আহমেদ বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিলো তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে।

তিনি আরও জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পাশাপাশি আজকেই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত হবে বলেও জানান তিনি। এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়েও আলোচনা গুরুত্ব পাবে বলে জানিয়েছেন।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান,সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন-কমিশনের সদস্য
বদিউল আলম মজুুমদার,ইফতেখারুজ্জামান,সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।