মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : জাতীয়

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

যমুনায় বিএনপির প্রতিনিধি দল


স্টাফ রিপোর্টার ১৬ এপ্রিল ২০২৫, রাত ১২:০০
যমুনায় বিএনপির প্রতিনিধি দল
ছবি:সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধিদল।

বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ বুধবার বেলা ১২টা ২৩ মিনিটের দিকে তিনি প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছে।

এর আগে আজ বেলা সাড়ে এগারোটা থেকে সোয়া বারোটা মধ্যে আলাদা আলাদাভাবে বিএনপির প্রতিনিধি দলটির সদস্যরা যমুনায় প্রবেশ করেন।

বেলা সাড়ে এগারোটায় যমুনায় পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সেখানে আসেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর তারা যমুনায় প্রবেশ করেন।

বেলা পৌনে বারোটায় যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এরপর উপস্থিত হন দলটির নেতা জমির উদ্দিন সরকার।

বেলা বারোটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ একসঙ্গে যমুনায় প্রবেশ করেন। সবশেষ আসেন দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী।